ঢাকা অফিস।। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ঢাকায় আজ ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। সকাল সাড়ে ৮টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডঃ মোহাম্মদ আবু ইউছুফ।
জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান দুলাল এর সভাপতিত্বে এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপপরিচালক প্রশাসন ভাবেন্দ্রনাথ বাড়ৈ, সহকারি মোঃ মহিব্বুল্লাহ, কোর্স কোঅর্ডিনেটর মো: হারুন অর রশিদ। ৫দিন ব্যাপী এই প্রশিক্ষনে রংপুর মিতালী সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ খান কিরণ, সহ-সভাপতি মো: আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: মিরাজ ই মোস্তফা,নির্বাহী সদস্য মো: তারেক বাপ্পি সহ দেশের ৮ বিভাগের ৩০ সাংগঠনিক ব্যক্তিত্ব অংশ নেন ।
2:05 am, Monday, 7 September 2026
সংবাদ শিরোনাম ::
ঢাকায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশিক্ষনে রংপুর মিতালী সংঘ
-
Reporter Name - Update Time : 01:27:54 pm, Sunday, 6 September 2026
- 51 Time View
Popular Post













