আশরাফ খান কিরণ।। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ এর পরিচালনায় ঢাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠন ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে কৃতিত্ব অর্জন করেছেন নেত্রকোনার সংগঠক জান্নাত মেরাজি আন্নি। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঢাকার নিউ ইস্কাটনে পরিষদের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড: মোহাম্মদ আবু ইউছুফ আন্নির হাতে এই পদক তুলে দেন। জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব কামরুজ্জামান দুলাল এর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদের কর্মকর্তারা সহ ৭০ টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
9:44 pm, Monday, 5 October 2026
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের কৃতিত্ব অর্জন করলেন আন্নি
-
Reporter Name - Update Time : 04:18:12 am, Saturday, 12 September 2026
- 226 Time View















