তারেক বাপ্পী ।। বিশ্বকাপ জয়ী স্পেনের রাজধানী মাদ্রিদের নিকটবর্তী এলাকা ও পার্শ্ববর্তী অ্যাভিলা প্রদেশে একাধিক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই দাবানলকে কেন্দ্র করে গতকাল ২৩ জুলাই বৃহস্পতিবার রাতে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্প্যনিশ সরকার।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিকে ‘চরম গুরুত্ব বা ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করে কেন্দ্র সরকারের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে মাদ্রিদ আঞ্চলিক সরকার। বিশেষজ্ঞরা বলছে, অস্বাভাবিক ও অতিরিক্ত বসন্তকালীন বৃষ্টির পর প্রচুর পরিমাণে গাছপালা গজিয়ে উঠেছিল, যা পরবর্তীতে গ্রীষ্মের চরম তাপদাহে শুকিয়ে কাঠের মতো জ্বালানিতে পরিণত হয়েছে। আর এটিই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ । আগুন দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা ১০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই সঙ্গে বেশ কয়েকটি স্থানে দাবানল ছড়িয়ে পড়া, প্রতিকূল আবহাওয়া এবং বিভিন্ন সরকারি দপ্তর থেকে বিপুল পরিমাণ সম্পদ ও সরঞ্জাম দ্রুত একত্র করার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই এই জরুরি অবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবানলের কারণে দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা এটিই প্রথম।রেকর্ড পরিমাণ জুলাইয়ের শুরুতেই ৪০ ডিগ্রি থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের তাপপ্রবাহের কারণে বনাঞ্চল দ্রুত শুকিয়ে আগুন ছড়িয়ে পড়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। জলবায়ু পরিবর্তনের কারণে স্পেনসহ সমগ্র দক্ষিণ ইউরোপে ক্রমেই আরও ভয়াবহ দাবানলের মুখোমুখি হতে হচ্ছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, অস্বাভাবিক ও অতিরিক্ত বসন্তকালীন বৃষ্টির পর প্রচুর পরিমাণে গাছপালা গজিয়ে উঠেছিল, যা পরবর্তীতে গ্রীষ্মের চরম তাপদাহে শুকিয়ে কাঠের মতো জ্বালানিতে পরিণত হয়েছে। আর এটিই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ হিসেবে কাজ করছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী,পার্শ্ববর্তী কাস্তিল-লা মাঞ্চার ভিলা দেল প্রদো, সান মার্টিন দে ভালদেইগলেসিয়াস ও আলমোরক্স এলাকার সক্রিয় দাবানলগুলো বর্তমান ফায়ার সার্ভিসের নির্বাপণ ক্ষমতার বাইরে ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। একই সাথে সতর্ক করে জানানো হয়েছে যে, প্রতিকূল আবহাওয়ার কারণে অ্যাভিলার বুরগোহোন্ডোতে জ্বলতে থাকা দাবানল আগামী কয়েক ঘণ্টার মধ্যে মাদ্রিদ অঞ্চলেও ঢুকে পড়তে পারে। আগুনের ভয়াবহতার কারণে ভিলা দেল প্রদো, সান মার্টিন দে ভালদেই গলেসিয়াস, পেলায়োস দে লা প্রেসা ও আলদিয়া দেল ফ্রেসনো থেকে ইতোমধ্যে ১০ হাজারেরও এরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্গত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ২৭০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী এবং ৪০টি গ্রাউন্ড ইউনিট মোতায়েন করা হয়েছে। তাদের পাশাপাশি কাজ করছে মিলিটারি ইমার্জেন্সি ইউনিটের বেশ কয়েকটি বিশেষ সেনা দল। চলতি বছরে এ পর্যন্ত স্পেনে ১ লাখ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যা গত এক দশকে দেশটির বার্ষিক গড় পোড়া অঞ্চলের হেক্টরের প্রায় সমান। যা ২০২৬ সালকে স্পেনের ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ও ভয়াবহ দাবানল ।
Reporter Name 



