7:38 am, Friday, 21 August 2026

ঠাকুরগাঁওয়ে নেপাল-বাংলাদেশের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 02:52:24 pm, Sunday, 2 August 2026
  • 62 Time View

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি ।। বাংলাদেশ ও নেপালের পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুই দেশের যৌথ উদ্যোগ জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

২ আগস্ট রোববার সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির উদ্যোগে এবং নেপাল-বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ‘ফ্রি আই ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএস-এর চেয়ারম্যান প্রফেসর ডা. চেত রাজ পান্ত এবং বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী।‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শিবিরে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কর্মঠ ও মেধাবী। সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকার অনেক মানুষ অর্থনৈতিক সংকটের কারণে উন্নত চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত হন। এ ধরনের বিনামূল্যের চক্ষু শিবির তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশের আরও বিভিন্ন জেলায় এমন মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে বায়োজিনের ২২তম শাখার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে নেপাল-বাংলাদেশের যৌথ ফ্রি আই ক্যাম্প উদ্বোধন

Update Time : 02:52:24 pm, Sunday, 2 August 2026