9:44 pm, Monday, 5 October 2026

যাত্রাবাড়ী ও মীরহাজারীবাগে জিয়া গবেষণা পরিষদের মিছিল ও সমাবেশ

  • Reporter Name
  • Update Time : 05:10:47 am, Saturday, 12 September 2026
  • 131 Time View

মোঃ শহীদুল ইসলাম।। সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশের পূর্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিসের নেতৃত্বে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ ও মীরহাজারীবাগ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুটি বিশাল মিছিল বের হয়। মিছিল শেষে মীরহাজারীবাগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুবদল নেতা মৃধা তারেক রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, বিএনপি নেতা ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন— জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ক্রোর রাসেল আহমেদ, ঢাকা মহানগর সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. খোরশেদ আলম এবং বাউফল উপজেলা বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইমতিয়াজ রসুল পান্নু। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. জহির মৃধা ও হারুন গাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, “২০০৮ সালের এই দিনে দীর্ঘ ৩৭২ দিনের বন্দি জীবনের অবসান ঘটিয়ে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গণতন্ত্রের মা জননী মুক্ত আকাশে ফিরে এসেছিলেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেও তিনি কখনো অন্যায় ও অপশক্তির কাছে মাথা নত করেননি।
তিনি আরও বলেন, “আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার মাটিতে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। এদের শিকড় চিরতরে উপড়ে ফেলতে হবে। একাত্তরের পরাজিত শক্তি এবং ফ্যাসিস্ট ও রাজাকারদের মূল উৎপাটন করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।
শহীদ জিয়া গবেষণা পরিষদের লক্ষ্য পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের সংগঠন দেশের প্রতিটি কোনায় শহীদ জিয়ার আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে সম্পূর্ণ বদ্ধপরিকর।
সমাবেশে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Prime News 26

পঞ্চগড়ে শিশু অধিকার বিষয়ে বিএনসিসির শোভাযাত্রা

যাত্রাবাড়ী ও মীরহাজারীবাগে জিয়া গবেষণা পরিষদের মিছিল ও সমাবেশ

Update Time : 05:10:47 am, Saturday, 12 September 2026