11:17 pm, Monday, 5 October 2026

প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকিদাতা রবির দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

  • Reporter Name
  • Update Time : 03:57:59 pm, Friday, 31 July 2026
  • 205 Time View

মো: মিরাজ ই মোস্তফা পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি ।। মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক মডেল বিদ্যালয়ে প্রধান শিক্ষক, তাঁর পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন, লাঞ্ছিত করা এবং প্রাণনাশের হুমকিদাতা মোকছেদুল ইসলাম রবিকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও সাংবাদিক মো. মিরাজ ই মোস্তফা। 

মো. মিরাজ ই মোস্তফা বলেন, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের শালবাড়ী গ্রামে বিদ্যালয়টি ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা ও সফলতার সঙ্গে পরিচালিত হয়ে আসছে। এতে ঈর্ষান্বিত হয়ে পুর্বপরিকল্পনা অনুযায়ী দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার খামার জগন্নাথপুর ডাঙ্গাপাড়া এলাকার আমির উদ্দিন ও মোছা. মরজিনা খাতুন এর পুত্র মোকছেদুল ইসলাম রবি যার জাতীয় পরিচয়পত্র নং: ৮২৪১৬২১১৫৩ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে নিয়ে ২১ জুলাই মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে এসে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। বিদ্যালয়ে উপস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী শিশুদের ভয়ভীতি সহ তাকে প্রকাশ্যে লাঞ্চিত এবং বিদ্যালয়ের শিক্ষিকা আমার স্ত্রী মাছুমা আক্তার-এর প্রতিও অশ্লীল ও আপত্তিকর ভাষায় গালিগালাজ  এবং বিদ্যালয়ে উপস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের ভয়ভীতি এবং  হাত-পা ভেঙে হত্যা এবং বিদ্যালয় বন্ধের হুমকি দেয়। এতে বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগন আতঙ্কিত হয়ে পড়ে এবং বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।

প্রধান শিক্ষক আরোও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ছেলেমেয়েরা পরিবার ও সমাজের বোঝা না হয়ে যখন সুশৃঙ্খল পরিবেশে সু শিক্ষা অর্জনের মধ্য দিয়ে আত্মউন্নয়নে মনোনিবেশ করেছে, ঠিক সে সময়ে এই ভয়ভীতি, প্রাননাশে আতঙ্ক তৈরির অপতৎপরতা অত্যন্ত নিন্দনীয় ও দৃষ্টান্তমুলক শাস্তিযোগ্য অপরাধ। বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ছেলেমেয়েরা যেন স্বাবলস্বী হতে না পারে, এটি তারই বহি:প্রকাশ।

পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছে উল্লেখ করে মিরাজ ই মোস্তফা এ ঘটনায় মোকছেদুল ইসলাম রবিকে দ্রত গ্রেফতার সহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন। একই সঙ্গে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Prime News 26

পঞ্চগড়ে শিশু অধিকার বিষয়ে বিএনসিসির শোভাযাত্রা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রাণনাশের হুমকিদাতা রবির দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

Update Time : 03:57:59 pm, Friday, 31 July 2026