11:17 pm, Monday, 5 October 2026

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় ডিসিকে স্মারকলিপি

  • Reporter Name
  • Update Time : 03:30:25 pm, Sunday, 2 August 2026
  • 114 Time View

মো: রায়হানুল এহসান, Md. Raihanul Ihsan, bd web link

আশরাফ খান কিরণ রংপুর।।  রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও বাঁধ রক্ষাসহ ৩ দফা দাবিতে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে স্মারকলিপি দিয়েছে তিস্তা পাড়ের ক্ষতিগ্রস্ত মানুষ। ২ আগস্ট রোববার দুপুরে তারা এই স্মারকলিপি প্রদান করে।  

স্মারকলিপিতে এলাকাবাসী ১২ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, বড়াইবাড়ি খেয়াঘাট থেকে কালীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁধটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরি ভিত্তিকে জিও ব্যাগ ফেলানো ও পরবর্তীতে স্থায়ী সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ, বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি তিস্তার ভাঙনে নোহালী ইউনিয়নের চর বাগডোহরার ১২ কিলোমিটার দৈর্ঘ্যের ৭টি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হাজারও মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, অসুস্থ মানুষেরা চরম মানবিক বিপর্যয়ে পড়েছেন। যানবাহন চলাচল প্রায় বন্ধ থাকায় জরুরি চিকিৎসাসেবা ও কৃষি পণ্য পরিবহন থমকে গেছে।

এছাড়া বড়াইবাড়ি খেয়াঘাট থেকে কালীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত এলাকাবাসী একটি প্রতিরোধ বাঁধ নির্মাণ করেছিল। কিন্তু তিস্তার ভাঙনে সেই বাঁধটিতে ভাঙন দেখা দিয়েছে। এটি পুরোপুরি ভেঙে গেলে নোহালী ইউনিয়নের ২, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শত শত পরিবার বাস্তুচ্যুত হয়ে সর্বস্ব হারাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Prime News 26

পঞ্চগড়ে শিশু অধিকার বিষয়ে বিএনসিসির শোভাযাত্রা

তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় ডিসিকে স্মারকলিপি

Update Time : 03:30:25 pm, Sunday, 2 August 2026