7:38 am, Friday, 21 August 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রংপুরে আলোচনা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : 12:12:10 pm, Wednesday, 5 August 2026
  • 92 Time View

আশরাফ খান কিরণ রংপুর।। রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ৫আগস্ট বুধবার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচক ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন , জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতি ।

সভা শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে জুলাই শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের মধ্যে উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জুলাই যোদ্ধা, আহত ও শহিদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে বায়োজিনের ২২তম শাখার উদ্বোধন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রংপুরে আলোচনা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

Update Time : 12:12:10 pm, Wednesday, 5 August 2026