মো: মিরাজ ই মোস্তফা পার্বতীপুর ( দিনাজপুর) প্রতিনিধি ।। মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক মডেল বিদ্যালয়ের প্রতিনিধি দল গত ১ আগষ্ট শনিবার সন্ধ্যায় দিনাজপুর ৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক এর সাথে সাক্ষাৎ করেছেন। এসময় তারা পারস্পারিক কুশলাদি বিনিময় সহ মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক মডেল বিদ্যালয় এর ১২ বছরের কার্যক্রম অবহিত সহ বিদ্যালয় পরিদর্শনে বিষয়ে ঐক্যমত পোষন করেন। স্মৃতি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক মডেল বিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো: মিরাজ ই মোস্তফা, মিতালী সংঘের সাধারন সম্পাদক সাংবাদিক আশরাফ খান কিরণ, তারেক বাপ্পী, শাহ শামছুদ্দোহা,সুজা উদ্দিন সরকার সুয়েজ এবং আতিকুর রহমান সুজন। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৪ নং পলাশবাড়ী ইউনিয়নের শালবাড়ী গ্রামে বিদ্যালয়টি ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে বুদ্ধি প্রতিবন্ধী, অটিস্টিক এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও সামাজিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা ও সফলতার সঙ্গে পরিচালিত হয়ে আসছে।
7:37 am, Friday, 21 August 2026
সংবাদ শিরোনাম ::
এমপি রেজওয়ানুল হক এর সাথে মুক্তিযোদ্ধা স্মৃতি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের মতবিনিময়
-
Reporter Name - Update Time : 03:50:59 pm, Sunday, 2 August 2026
- 175 Time View
Popular Post

















