11:17 pm, Monday, 5 October 2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : 11:44:23 am, Tuesday, 4 August 2026
  • 132 Time View

আশরাফ খান কিরণ রংপুর।। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এমনটি জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী । গত ৩ আগস্ট সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে থাকা একটি ব্যানারকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা, পরে হাতাহাতি এবং শেষ পর্যন্ত ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পাঁচজন গুরুতরসহ অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। বর্তমানে গুরুতর আহতরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দুই সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন এবং পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। পরে প্রক্টর ড. ফেরদৌস রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে আবারও সংঘর্ষ শুরু হয়। ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুর রাকিব দাবি করেন, প্রশাসনের অনুমতি নিয়েই তারা কর্মসূচির আয়োজন করেছিলেন। তাদের অভিযোগ, কর্মসূচি পণ্ড করতে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। অন্যদিকে ছাত্রদলের নেতা ইয়ামিনের দাবি, প্রদর্শনীতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত কয়েকজন জামায়াত নেতার ছবি সংবলিত ব্যানার টানানো হয়েছিল। সেটি সরানোর দাবি জানালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হামলা চালায় এবং এতে তাদের কয়েকজন আহত হন।

প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেছেন, বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Prime News 26

পঞ্চগড়ে শিশু অধিকার বিষয়ে বিএনসিসির শোভাযাত্রা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

Update Time : 11:44:23 am, Tuesday, 4 August 2026