মোঃ আমিরুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি ।। দিনাজপুরের ঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ৪ জন ছাত্র ও ১ জন ছাত্রীসহ মোট ৫ জন শিক্ষার্থী গত বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, হৃদয়, আয়েশা ও সিয়াম সহ পাঁচ বন্ধু একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিল। এ ঘটনায় হৃদয়ের বাবা আশিক দিনাজপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ পাঁচজনের কারও সন্ধান পেলে দ্রুত কোতোয়ালি থানা অথবা হৃদয়ের বাবা আশিকের মোবাইল নম্বর ০১৭২৭-৬০৬৬৯৫-এ যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
8:26 am, Friday, 21 August 2026
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের ঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫শিক্ষার্থী নিখোঁজ
-
Reporter Name - Update Time : 03:40:00 pm, Friday, 31 July 2026
- 88 Time View
Popular Post


















