আশরাফ খান কিরণ, ঢাকা।। প্রবাসী কল্যাণ ভবনের সামনে রোববার দুপুরে জড়ো হতে থাকেন শতাধিক মানুষ। এক সময় তারা মানব বন্ধন তৈরির চেষ্টা চালান।
এ সময় পুলিশ মানব বন্ধন কারিদের রাস্তা থেকে হটিয়ে দেয়। আগতরা জানিয়েছেন, এজেন্সির মাধ্যমে পাঁচ থেকে ছয় লাখ টাকা জমা দিয়েও তারা মালয়েশিয়ায় যেতে পারেননি। এ সময় মোহসিন নামে বরিশালের এক যুবককে আটক করে পুলিশ।
ভুক্তভোগীরা জানিয়েছেন, ২০২৪ সালের ৩১ মে কলিং ভিসা ও ই-ভিসা হওয়ার পরও, তারা মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাননি। অন্যদিকে, এজেন্সির মাধ্যমে জনপ্রতি জমা দেওয়া পাঁচ থেকে ছয় লাখ টাকাও ফেরত পাননি।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে হয় তাদের মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করতে হবে, অন্যথায় জমা দেওয়া সম্পূর্ণ টাকা ফেরত নিশ্চিত করতে হবে।
তারা দ্রুত সমস্যা সমাধানে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।
3:38 pm, Tuesday, 24 November 2026
সংবাদ শিরোনাম ::
ঢাকায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে পুলিশের বাধায় ছত্রভঙ্গ মানববন্ধন
-
Reporter Name - Update Time : 12:25:55 pm, Sunday, 15 November 2026
- 57 Time View
Popular Post





















