পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আল-আকসা ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ও সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চারটি বিভাগে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম। সভাপতিত্ব করেন হাফেজ মুফতি সদরুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের পিচ স্কুলের পরিচালক সোহেল রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবশক্তির সদস্যসচিব আব্দুল্লাহ আল ইমরান, গাজীপুর মহানগর যুবশক্তির সদস্যসচিব সেলিম রেজা সৌরভ এবং ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী নাফিজ বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রনিক বিভাগের শেষ বিভাগে ছাত্র নাজাত আলি ফারুকী এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক শাহিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজাউল হক রকি।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় প্রায় ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের চারটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভাগগুলো হলো—ক বিভাগ (ছেলে), ক বিভাগ (মেয়ে), খ বিভাগ (ছেলে) ও খ বিভাগ (মেয়ে)। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজন করে মোট ১২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় বিজয়ীদের নাম:
ক বিভাগ (ছেলে): প্রথম স্থান অর্জন করেন ইহসান আলী, দ্বিতীয় মাজহারুল সরকার এবং তৃতীয় জাওয়াত।
ক বিভাগ (মেয়ে): প্রথম স্থান অর্জন করেন ইসরাত জাহান, দ্বিতীয় সুমাইয়া রশিদা জামান এবং তৃতীয় সুমাইয়া আক্তার।
খ বিভাগ (ছেলে): প্রথম স্থান অর্জন করেন ঢারিকুজ্জামান তানভীর, দ্বিতীয় ওবায়দুল্লাহ কাইয়ুম চাঁদ এবং তৃতীয় মুজাহিদুল ইসলাম।
খ বিভাগ (মেয়ে): প্রথম স্থান অর্জন করেন মুশরিফা খাতুন, দ্বিতীয় আতিয়া ইবনাত এবং তৃতীয় তসলিমা তুলি।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আল-আকসা ফাউন্ডেশনের মজলিসে শুরার সদস্যের তত্ত্বাবধান ও সার্বিক সহযোগিতা ছিল। সহযোগিতায় ছিলেন মজলিসে শুরার সদস্য রেজাউল হক রকি, আশরাফুজ্জামান আশিক, মাহফুজুর রহমান আকাশ, হাফেজ মাওলানা আব্দুল হান্নান, শাজাহান সিরাজ, আহসান হাবীব রাশেদ ও হাফিজ আল মামুন। তাঁদের সমন্বিত প্রচেষ্টা ও সহযোগিতায় প্রতিযোগিতা ও সেমিনারের কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আয়োজকদের মতে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, কর্মময় জীবন ও মানবিক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করা, তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং ইসলামী আদর্শে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে জোহরের নামাজ আদায়ের পর মধ্যাহ্নভোজের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
5:39 am, Friday, 6 November 2026
সংবাদ শিরোনাম ::
পার্বতীপুরে আল-আকসা ফাউন্ডেশনের সিরাত প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ, পুরস্কৃত ১২ জন
-
Reporter Name - Update Time : 12:52:49 pm, Tuesday, 20 October 2026
- 428 Time View











