3:54 pm, Tuesday, 24 November 2026

রংপুরে শারদীয় দুর্গোৎসবে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে স্মারকলিপি প্রদান

  • Reporter Name
  • Update Time : 12:51:14 pm, Tuesday, 13 October 2026
  • 160 Time View

তারেক বাপ্পি : দুর্গোৎসবে মন্দির-মন্ডবে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে ১২ অক্টোবর সোমবার বেলা ২ টায় জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর নেতৃত্বে স্মারকলিপি পেশকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এবিএম মসিউর রহমান, বীথি দাস নন্দিনী, মাহফুজ হোসেন, মেহেদী হাসান তরুন, মাহবুব আলম প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়-
শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্বের পাশাপাশি আমাদের সকলের সামাজিক কর্তব্য।
এমতাবস্থায়, রংপুর মহানগরীর সকল মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধ এবং ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার স্বার্থে রংপুর মহানগর নাগরিক কমিটির পক্ষ থেকে মহানগরীর সকল মন্দির ও পূজামণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মন্দির-পূজামণ্ডপ চিহ্নিত করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, প্রয়োজন অনুযায়ী পূজামণ্ডপ, প্রবেশপথ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বিদ্যমান ক্যামেরা সচল করা, জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, ফায়ার সার্ভিস, চিকিৎসাসেবা ও প্রশাসনের সমন্বিত ব্যবস্থা এবং দ্রুত যোগাযোগের হটলাইন নিশ্চিত,সাম্প্রদায়িক উসকানি, গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক প্রচারণা, প্রতিমা ভাঙচুর ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ,পূজা উদ্‌যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত নিরাপত্তা সমন্বয় সভার আয়োজন, নারী, শিশু, প্রবীণ ও দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত, যানজট নিয়ন্ত্রণ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিরাপত্তাঝুঁকির অভিযোগ দ্রুত গ্রহণ, যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্বাস করি প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা এবং নাগরিকদের সহযোগিতায় রংপুর মহানগরীতে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় দুর্গোৎসব উদ্‌যাপন সম্ভব হবে।
নেতৃবৃন্দ,জননিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে উপর্যুক্ত দাবিসমূহ গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার মহোদয় স্মারকলিপি গ্রহণকালে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Prime News 26

Popular Post

দিনাজপুর দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া

১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করেছে মালয়েশিয়া

রংপুরে শারদীয় দুর্গোৎসবে মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে স্মারকলিপি প্রদান

Update Time : 12:51:14 pm, Tuesday, 13 October 2026