তাজুল ইসলাম রাকিব লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে চারজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সাতজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় বাড়তে থাকায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে কতৃপক্ষের। প্রতিদিন গড়ে ৫শ থেকে ৬শ রোগী বহির্বিবিভাগে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু রোগী সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেই এ সংখ্যা দিন দিন বাড়ছে।
ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উপজেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.জি.এম আকবর জানান আগের থেকে হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে। পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করা হয়েছে। কিছু জনবল সংকট রয়েছে।তবে অচিরেই এ সমস্যা সমাধান হয়ে যাবে। ডেঙ্গু প্রকোপ বাড়ায় কিছু অতিরিক্ত রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। সকলের প্রচেষ্টায় এই হাসপাতালকে আরো আধুনিক করা হবে।
6:22 am, Friday, 6 November 2026
সংবাদ শিরোনাম ::
লৌহজংয়ে ডেঙ্গুতে আক্রান্ত ৭ রোগী হাসপাতালে ভর্তি
-
Reporter Name - Update Time : 09:28:27 am, Tuesday, 13 October 2026
- 75 Time View












