3:54 pm, Tuesday, 24 November 2026

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : 05:42:14 am, Monday, 12 October 2026
  • 120 Time View

মো. রেজাউল করিম, জেলাপ্রতিনিধি:

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে পরিচালনার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

শনিবার ও রোববার (১০ ও ১১ অক্টোবর) পীরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, সংগৃহীত তথ্যের সঠিকতা যাচাই এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বানী সরদারের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোস্তফা শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা, মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।

আয়োজকেরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Prime News 26

Popular Post

দিনাজপুর দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া

১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করেছে মালয়েশিয়া

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন

Update Time : 05:42:14 am, Monday, 12 October 2026