মো: আরফান আলী।। ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে
আয়োজিত এক অনুষ্ঠানে দশটি ইউনিয়নের ৯৬ জন গ্রাম পুলিশের মাঝে নতুন পোষাক ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করেছেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। গ্রাম পুলিশের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও তৃণমূলের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ফুলশার্ট, হাফশার্ট, ফুলপ্যান্ট, গেঞ্জি, চামড়ার জুতা, মোজা, চামড়ার বেল্ট, চার্জার, টর্চলাইট ও বাঁশি বিতরণ করা হয়।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের সংশ্লিষ্ট
ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে
আয়োজিত এক অনুষ্ঠানে দশটি ইউনিয়নের ৯৬ জন গ্রাম পুলিশের মাঝে নতুন পোষাক ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করেছেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। গ্রাম পুলিশের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও তৃণমূলের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গ্রাম পুলিশদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ফুলশার্ট, হাফশার্ট, ফুলপ্যান্ট, গেঞ্জি, চামড়ার জুতা, মোজা, চামড়ার বেল্ট, চার্জার, টর্চলাইট ও বাঁশি বিতরণ করা হয়।
এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হুদা মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Reporter Name 


















