1:04 am, Thursday, 30 July 2026

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

  • Reporter Name
  • Update Time : 04:05:37 pm, Saturday, 25 July 2026
  • 125 Time View

শাহ্ শামছুদ্দোহা ।। বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ ২৪ জুলাই শুক্রবার জাতীয় সংসদ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারন দেখিয়ে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে দাখিল করেছেন। পদত্যাগপত্রটি তিনি গ্রহণ করেছেন এবং সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। স্পিকার এ সময় বলেন, যেদিন তিনি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিরও  শপথ নিয়েছেন। বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন, বিদায়ী রাষ্ট্রপতি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তাঁর সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়ই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

Update Time : 04:05:37 pm, Saturday, 25 July 2026