10:35 pm, Monday, 5 October 2026

সরকারি চাকরির পরীক্ষায় মৌখিকের নম্বর বাড়ানোর প্রতিবাদে রংপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন

  • Reporter Name
  • Update Time : 06:16:31 pm, Friday, 11 September 2026
  • 105 Time View

রংপুর প্রতিনিধি: শাহ শামছুদ্দোহা। সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রংপুরে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশী যুবসমাজ।

বৃহস্পতিবার রংপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা অংশ নেন। এ সময় তারা লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভারসাম্যপূর্ণ বণ্টন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হলে চাকরিপ্রত্যাশীদের মধ্যে বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।

তারা আরও বলেন, দেশের বিপুলসংখ্যক শিক্ষিত বেকার তরুণ দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তাই নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার ফলাফল ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পদ্ধতি চালু করা প্রয়োজন।

মানববন্ধন থেকে চাকরিপ্রত্যাশীরা তাদের দাবিগুলো বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Prime News 26

পঞ্চগড়ে শিশু অধিকার বিষয়ে বিএনসিসির শোভাযাত্রা

সরকারি চাকরির পরীক্ষায় মৌখিকের নম্বর বাড়ানোর প্রতিবাদে রংপুর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন

Update Time : 06:16:31 pm, Friday, 11 September 2026