মো. আরফান আলী : ঠাকূরগাঁও সদর উপজেলার ৮ নম্বর রহিমানপূর ইউনিয়নের পটুয়া ফেডারেশনে অতি-দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও তাদের টেকসইভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচীর আওতায় উপকারভোগী ১৩৯ নারীর গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার ১৩৯ জন নারী উপকারভোগীকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ঠাকূরগাঁও এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ উপজেলা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান সভাপতিত্ব করেন ৮ নং রহিমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল হান্নান হান্নু। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডমিনিক বিবেরু, প্রোগ্রাম অফিসার, ঠাকুরগাঁও এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এ সময় স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। ইউপিজি কর্মসূচির মূল লক্ষ্য হলো অতি-দরিদ্র পরিবারগুলোকে শুধু সাময়িক সহায়তা প্রদান নয়, বরং তাদের আয়, সম্পদ ও সঞ্চয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্যের চক্র থেকে বের করে এনে টেকসইভাবে স্বাবলম্বী করে তোলা। অনুষ্ঠানের শেষপর্বে পরিবেশ সূরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ১৩৯ জন নারী উপকারভোগীর প্রত্যেকের মাঝে দুটি করে গাছের চারা বিতরণ করা হয়। এতে মোট ২৭৮টি গাছের চারা বিতরণ করা হয়েছে। ১৩৯ জন নারী উপকারভোগীর গ্র্যাজুয়েশন সম্পন্ন হওয়াকে দারিদ্র্য বিমোচন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
11:57 pm, Monday, 5 October 2026
সংবাদ শিরোনাম ::
ঠাকূরগাঁওয়ে ১৩৯ নারীর ইউপিজি গ্র্যাজুয়েশন সম্পন্ন
-
Reporter Name - Update Time : 05:19:37 pm, Tuesday, 11 August 2026
- 210 Time View










