8:26 am, Friday, 21 August 2026

শ্রমিকদের ৩ দফা দাবি মেনে নেয়ায় অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার

  • Reporter Name
  • Update Time : 05:07:18 pm, Tuesday, 11 August 2026
  • 50 Time View

মোঃ আমিরুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি।। শ্রমিকদের ৩ দফা দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার করেছে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা ও জেলা কৃষক দল নেতা মুজিবর রহমান মজিবকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় দিনাজপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা বিএনপি, আইনজীবী ও মোটর পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয় । সভায় পরিবহন শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম।

১১ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দিনাজপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীল আলম বলেন, শ্রমিকদের তিন দফা দাবিই মেনে নিয়েছে প্রশাসন। আগামীকাল বুধবার কৃষকদল ও শ্রমিক নেতা মজিবকে আইনী প্রত্রিয়ায় মুক্তি দেয়া হবে। শ্রমিকদের ধৈর্যধারনের উপদেশ দেন তিনি। পরে শ্রমিক নেতৃবৃন্দ অবরোধ তুলে নেয়ার ঘোষনা দেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিও সবাইকে ধৈর্যধারনের আহবান জানিয়ে বলেন, আগামীকাল ১২ আগস্ট বুধবার মজিবের আইনী প্রক্রিয়ায় জামিন হবে ইনশাআল্লাহ। সিআইডির কর্মকর্তা নওয়াবুর রহমানকে দিনাজপুর থেকে সরানো হবে ও কোতয়ালি থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে বায়োজিনের ২২তম শাখার উদ্বোধন

শ্রমিকদের ৩ দফা দাবি মেনে নেয়ায় অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার

Update Time : 05:07:18 pm, Tuesday, 11 August 2026