8:21 am, Friday, 21 August 2026

সঠিক পরিকল্পনা ও স্থান নির্বাচন না হওয়ায় অবহেলিত বদরগঞ্জের একমাত্র স্টেডিয়াম

  • Reporter Name
  • Update Time : 03:37:06 pm, Monday, 10 August 2026
  • 87 Time View

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ভুল পরিকল্পনা ও স্থান নির্বাচনের কারনে রংপুরের বদরগঞ্জ উপজেলায় নির্মিত একমাত্র ফুটবল স্টেডিয়াম অবহেলায় পড়ে রয়েছে। যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় বিপুল অর্থ ব্যয়ে নির্মিত এই স্টেডিয়াম খেলোয়ার সহ দর্শনার্থীদের কোনো কাজেই আসছে না। ভুল পরিকল্পনায় নির্মিত এ মাঠকে সরকারি অর্থের চরম অপচয় হিসেবে দেখছেন স্থানীয়রা। যুবসমাজকে রক্ষায় ও খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনতে অবিলম্বে বদরগঞ্জ শহরের মধ্যে নতুন স্টেডিয়াম নির্মাণ এবং বেদখল হয়ে যাওয়া সামাজিক সংগঠনগুলোর সম্পত্তি উদ্ধারের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

এরশাদ সরকারের আমলে উপজেলা শহর থেকে দূরে মধুপুর ইউনিয়নের নাওপাড়া রাজারামপুর গ্রামে কয়েক একর জমি অধিগ্রহণ করে স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছিল। তবে স্টেডিয়ামে পৌঁছাতে যমুনেশ্বরী নদীর নাওপাড়া ঘাট পার হতে হয়। ওই ঘাটে কোনো সেতু না থাকায় বিশেষ করে বর্ষা ও বন্যার সময় নদী পারাপার অসম্ভব হয়ে পড়ে। যাতায়াতের এই চরম দুর্ভোগের কারণে ফুটবল দল ও দর্শক উভয়ই মাঠের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। এদিকে বদরগঞ্জের ক্রীড়াঙ্গনে এখন চরম স্থবিরতা। একসময়ের সক্রিয় সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। মাঠের অভাবে কার্যক্রম বন্ধ থাকার সুযোগে বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যালয় ও জমি প্রভাবশালী চক্রের দখলে চলে গেছে। উপযুক্ত খেলাধুলার পরিবেশ না থাকায় স্থানীয় তরুণ ও যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে বায়োজিনের ২২তম শাখার উদ্বোধন

সঠিক পরিকল্পনা ও স্থান নির্বাচন না হওয়ায় অবহেলিত বদরগঞ্জের একমাত্র স্টেডিয়াম

Update Time : 03:37:06 pm, Monday, 10 August 2026