11:57 pm, Monday, 5 October 2026

বদরগঞ্জে অপ-সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন থানার ওসি

  • Reporter Name
  • Update Time : 09:47:36 am, Friday, 7 August 2026
  • 313 Time View

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং সাংবাদিকদের এক ছাতার নিচে এনে ঐক্যবদ্ধ করার বিশেষ উদ্যোগ নিয়েছেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার। এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে স্থানীয় ছয়-সাতটি সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে ওসি তাঁর কার্যালয়ে একাধিক বৈঠক সম্পন্ন করেছেন।এ বিষয়ে বৈঠকে অংশ নেওয়া সাংবাদিক নেতা শ্যামল লোহানী জানান, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে জ্যেষ্ঠ সাংবাদিক ফেরদৌস আলীকে আহ্বায়ক করে একটি কমিটিও গঠন করা হয়েছে।

বদরগঞ্জে কতিপয় ভুয়া ও অপ-সাংবাদিকদের অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। সম্প্রতি অনুষ্ঠিত এক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা আশিকুর আরেফিন অপ-সাংবাদিকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তাঁর বক্তব্যে সহমত প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আন্জুমান সুলতানা অপ-সাংবাদিকতা প্রতিরোধ ও একাধিক সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ করতে থানার ওসিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

ইউএনওর নির্দেশনার পরপরই দায়িত্ব গ্রহণ করে কাজ শুরু করেন ওসি হাসান জাহিদ সরকার। তিনি স্থানীয় প্রতিটি সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে থানায় ডেকে ইতিবাচক আলোচনার সূচনা করেন।

তবে অপ-সাংবাদিকতা নির্মূলের এই উদ্যোগ কতটুকু সফল হবে, তা নিয়ে সাধারণ সাংবাদিক ও সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় সাংবাদিক জানান, বদরগঞ্জে যতক্ষণ পর্যন্ত একাধিক বিচ্ছিন্ন সাংবাদিক সংগঠন থাকবে, ততক্ষণ অপ-সাংবাদিকতা বন্ধ করা কঠিন। কেবল একটি মাত্র মূল ধারার সাংবাদিক সংগঠন বহাল রাখার মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তবে সংগঠন বিলুপ্ত করার এই প্রস্তাবে বিভিন্ন সংগঠনের নেতারা সম্মত হবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

সাংবাদিকদের একাংশ মনে করেন, একাধিক বৈঠক করার পরও যদি আলাদা সংগঠনগুলো বহাল থাকে, তবে অপ-সাংবাদিকতা তো বন্ধ হবেই না, বরং সাংবাদিকদের মধ্যে অভ্যন্তরীণ হিংসা-বিদ্বেষ আরও বৃদ্ধি পেতে পারে। তবে বদরগঞ্জ থানার ওসির মধ্যস্থতায় যদি সকল ভেদাভেদ ভুলে একাধিক সংগঠন ভেঙে দিয়ে একটিমাত্র সংগঠনের অধীনে সব সাংবাদিককে নিয়ে আসা সম্ভব হয়, তবে এই ঐতিহাসিক উদ্যোগের জন্য তিনি বদরগঞ্জের সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Prime News 26

পঞ্চগড়ে শিশু অধিকার বিষয়ে বিএনসিসির শোভাযাত্রা

বদরগঞ্জে অপ-সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন থানার ওসি

Update Time : 09:47:36 am, Friday, 7 August 2026