মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে বাড়ি ফেরার পথে এক ছাগল ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করে ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । গত ৪ আগষ্ট প্রায় রাত সাড়ে ১০টায় উপজেলার খাগড়াবন্দ গাছুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাগল ব্যবসায়ী ফারুক শাহ (পিতা: আজিজ শাহ), খাগড়াবন্দ শাহপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ফারুক শাহ বাদী হয়ে বদরগঞ্জ থানায় ৫ আগষ্ট সকালে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে , এমনটি জানিয়েছে বদরগঞ্জ থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, ছাগল ব্যবসায়ী ফারুক শাহ ব্যবসা শেষ করে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে খাগড়াবন্দ গাছুয়াপাড়া এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতি রোধ করে। এ সময় অভিযুক্তরা অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং তার কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার অভিযোগে উল্লেখ করা হয়. স্থানীয় খাগড়াবন্দ গাছুয়াপাড়া গ্রামের মৃত মোন্নাফ সরদারের ছেলে মোকাত্তাপ সরদার (৩৫) এবং মোকাত্তাপ সরদারের ছেলে মোরশালিন (১৯)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজন এ ছিনতাইয়ের ঘটনায় অংশ নেয় ।
ভুক্তভোগী ফারুক শাহ বলেন, “আমি সওলার বাজার হতে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে তারা আমার মোটরসাইকেলের পথ আটকে ভয়ভীতি দেখিয়ে সাথে থাকা নগদ ৮০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমি এর সুষ্ঠু বিচার ও টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।”
অভিযুক্ত ব্যক্তি ও তাদের আত্মীয় স্বজন বলেন , ফারুক শাহ ও তার বংশধরদের মধ্যে তাদের জমি নিয়ে মামলা ও বিরোধ চলে আসতেছে, ওই জমির কিছু গাছ একপক্ষের কাছ থেকে গাছ কিনে নিয়ে গাছ কাটতে গেলে ফারুক শাহ বাধা দেয়, এনিয়ে তার সাথে শুধু কথা কাটাকাটি হয়েছে।
স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ জানায়, আদালতে মামলা ও জমি সংক্রান্ত বিরোধ আপোষ মিমাংসার আগে ওই জমির গাছ কোন পক্ষেই বিক্রি করা উচিত নয়।
এদিকে ছিনতাই সংক্রান্ত বিষয়ে নাম গোপন রাখার শর্তে স্থানীয় গ্রামবাসী বলেন, কাঠ ব্যবসায়ী মোকাত্তাপ এক পক্ষের কাছ থেকে কিছু গাছ নিয়ে কর্তন করেন, এনিয়ে ফারুক শাহ জমির অংশিদার সুত্রে গাছ কর্তনে বাধা দেয় ও গাছ কর্তনের ছবি মোবাইলে ধারন করে, পরবর্তী এনিয়ে গাছ কর্তন ঘটনায় পত্রিকা ও ফেসবুকে সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে কাঠব্যবসায়ী মোকাত্তাপ ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে ফারুক শাহকে মারার হুমকি দেয়, এ কথা শুনে ফারুক শাহ সওলার বাজার থেকে সরাসরি মোটরসাইকেল নিয়ে হুমকিদাতা কাঠ ব্যবসায়ী মোকাত্তাপের বাড়ির সামনে এসে মোটরসাইকেল দাড় করে তাদের কাছে জানতে চান, কেন আমাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে, এমতাবস্থায় গাছ কর্তনে প্রতিবাদকারী ফারুক শাহ কে একা পেয়ে কাঠব্যবসায়ী ও তার ছেলেসহ কিল-ঘুষি মারতে থাকে , এ সময় ফারকের পকেটে থাকা ৮০ হাজার টাকা বের করে নিয়েছে বলে ঘটনা স্থলে ফারুক উপস্থিত পদচারী ও এলাকাবাসী কাছে তুলে ধরেছিলেন।
Reporter Name 
















