8:26 am, Friday, 21 August 2026

সততা ও কর্মদক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ইউএনও  আন্জুমান সুলতানা

  • Reporter Name
  • Update Time : 03:35:00 pm, Sunday, 2 August 2026
  • 123 Time View

মো: রায়হানুল এহসান, Md. Raihanul Ihsan, bd web link

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।। প্রশাসনিক দায়িত্ব  কেবল একটি পেশা নয়, এটি মানুষের সেবার এক অনন্য সুযোগ—তা নিজের সততা, নিষ্ঠা ও দূরদর্শিতা দিয়ে প্রমাণ করেছেন বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আন্জুমান সুলতানা। যোগদানের পর থেকেই তিনি বদরগঞ্জ উপজেলাকে একটি জবাবদিহিমূলক, আধুনিক ও জনবান্ধব প্রশাসনিক কাঠামোয় রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রশাসনের চাকা সচল রাখার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল আপসহীন। সরকারি সেবাপ্রাপ্তিতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং দালালচক্র নির্মূলে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। যেকোনো কাজের তদারকিতে তাঁর সততা এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি স্থানীয়দের মাঝে প্রশাসনের প্রতি আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একজন দক্ষ প্রশাসক হিসেবে উপজেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি অত্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করে আসছেন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের বাল্যবিয়ে মুক্ত রাখতে তিনি বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছেন। সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা বিতরণ কার্যক্রমকে পুরোপুরি স্বচ্ছ ও যোগ্য ব্যক্তিদের মধ্যে পৌঁছানো নিশ্চিত করেছেন। অবৈধ দখলদার উচ্ছেদ, মোবাইল কোর্ট পরিচালনা এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে তিনি সর্বদা তৎপর। তাঁর সবচেয়ে বড় অর্জন হলো বদরগঞ্জের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আস্থা। উপজেলার প্রান্তিক কোনো কৃষক হোক কিংবা অসহায় প্রবীণ নাগরিক—সবার জন্য তাঁর দপ্তরের দরজা ছিল সবসময় খোলা। জনভোগান্তি নিরসনে তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়ে সমাধান করার যে উদ্যোগ নেন, তা তাকে দ্রুতই বদরগঞ্জবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ও প্রিয় এক ব্যক্তিত্বে পরিণত করেছে।  একজন দায়িত্বশীল ও দূরদর্শী কর্মকর্তা হিসেবে (ইউএনও)আন্জুমান সুলতানার এই জনকল্যাণমুখী সাফল্য মাঠ প্রশাসনে অন্যান্য কর্মকর্তাদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

পীরগঞ্জে বজ্রপাতে  দুইজনের মৃত্যু, আহত দুই জন।

মো. আরফান আলী ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

মৃতরা হলেন শান্তি রাণী (৪৫), সুহি (৫০) । আহত হয়েছে সালম (৪৬),টেপরা(৩২)।

২ আগস্ট ররিবার দুপুরে উপজেলার কুশারীগাঁও-বোলগাঁও নামক  এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টিপাত  শুরু হলে বজ্রপাতের সময় একটি দোকানে আশ্রয় নেওয়া কয়েকজন ব্যক্তি বজ্রাঘাতে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেণ।

আহত অপর দুইজনের প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপূর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিচয় নিশ্চিতসহ ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে বায়োজিনের ২২তম শাখার উদ্বোধন

সততা ও কর্মদক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ইউএনও  আন্জুমান সুলতানা

Update Time : 03:35:00 pm, Sunday, 2 August 2026